অপরাধ

কামারুজ্জামানের সঙ্গে কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ

শিশির মনির
শিশির মনির

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর কমাণ্ডার মোহাম্মদ কামারুজ্জামান আপিলের রায় পুনর্বিবেচনার শুনানি পরবর্তী বিষয় নিয়ে তার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন।

শনিবার আইনজীবীরা কারাগারে তার সঙ্গে দেখা করেন।

কামারুজ্জামানের আইনজীবীরা বলেন, শুনানির বিষয়েও তার কাছ থেকে প্রয়োজনীয় আইনি পরামর্শও নেয়া হয়েছে।

আইনজীবী শিশির মনির, এহসান এ সিদ্দিক, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন শনিবার সকাল বেলা ১১টা ৭ মিনিটে কারাগারে প্রবেশ করেন। কামারুজ্জামানের সঙ্গে আধা ঘণ্টা কথা বলার পর বেরিয়ে আসেন তারা।

এরপর শিশির মনির কারাফটকে সাংবাদিকদের বলেন,আমরা আধা ঘণ্টা ধরে বিভিন্ন আইনি বিষয়ে তার সঙ্গে পরামর্শ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তিনি শারীরিকভাবে সুস্থ-স্বাভাবিক আছেন। মানসিকভাবে দৃঢ় মনোবল সম্পন্ন আছেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মৃত্যুদণ্ড দেয় কামারুজ্জামানকে।

এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর মৃতুদন্ড বহাল রাখে আপিল বিভাগ। গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ৫ মার্চ আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে আবেদন করেন কামারুজ্জামান। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানি ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ