রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি ১৯ গ্রাম স্বর্ণসহ চারজনকে আটক করেছে শুল্ক বিভাগ। রোববার ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামার পর অভ্যন্তরীণ রুটের টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: আবদুল হালিম, বেলাল উদ্দীন, মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ আনোয়ার।
শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। ওই চারজন চট্টগ্রাম থেকে বিমানে উঠেছিলেন। তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ১৯ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: