অপরাধ

শাহজালাল থেকে আবারো স্বর্ণের বার-গহনাসহ আটক ৬

স্বর্ণের বার
স্বর্ণের বার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে দুই কেজি ওজনের ১৪টি স্বর্ণের বার ও গহনাসহ ৬ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: কামরুল হাসান (৫২), তার স্ত্রী ইসমত আরা (৪০), মহসিন বাদল (৪৫), তার স্ত্রী জেসমিন বাদল (৪২), মজিবুর রহমান (৪৮) ও মো. আজাদ (৫২)। যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে এসব স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় আসেন ৬ যাত্রী। প্রায় দেড় ঘণ্টা পর বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি থেকে তাদের আটক করা হয়। যাত্রীদের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার ও ৩০০ গ্রাম ওজনের গহনা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ