মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে প্রাণভিক্ষার আবেদন করবেন কি-না তা বৃহস্পতিবার আইনজীবীদের সঙ্গে কথা বলে জানাবেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
ফাঁসির রায় বুধবার সন্ধ্যায় তাকে পড়ে শোনানোর পর কারা কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান। সে অনুযায়ী কর্তৃপক্ষ কাল- বৃহস্পতিবার সকাল ১১টায় কামারুজ্জামানের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন।
এর আগে দুপুরে আপিল বিভাগের বিচারপতিরা ফাঁসি বহাল রাখার রায়ে স্বাক্ষর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়। সেখান থেকে রায়টি পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: