অপরাধ

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ২

ব্যাংক ডাকাতি
ব্যাংক ডাকাতি

আশুলিয়ায় কমার্স ব্যাংকের কার্যালয়ে সাতজনকে হত্যা ও টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে বৃহস্পতিবার রাতে টঙ্গীর সাতনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন: বাবুল সরদার (৩২) ও মিন্টু প্রধান (২৮)।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে ধারনা করা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধারালো অস্ত্র, পিস্তলের গুলি, দুটি মোটরসাইকেল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

এরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল—এখন একটি জঙ্গি সংগঠনের সদস্য, তবে কোন সংগঠন সেটি এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ