চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার প্রায় পাঁচ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মচারিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে দুবাইয়ের একটি বিমানে তল্লাশি চালিয়ে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাল হোসেন ও শেখ কামাল নামে বিমানের ট্রাফিক বিভাগে কর্মরত দুই কর্মচারিকে আটক করা হয়েছে।
৪ কেজি ৬০০ গ্রাম ওজনের স্বর্ণেবারগুলোর বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: