সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনা তদন্তে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ত্রৈমাসিক অপরাধ বিষয়ক সম্মেলন শেষে তিনি একথা বলেন।
গত ২১ এপ্রিল সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের কাঠগড়া বাজার শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
এতে ব্যাংকের ম্যানেজার, নিরাপত্তা রক্ষী ও গ্রাহকসহ ৮ জন নিহত হন। গুরুতর আহত হন ১১ জন। জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় এক ডাকাত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: