রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড়ে দোতলা টিনের ঘর দেবে ১২ জন নিহতের ঘটনার প্রধান আসামি বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যা ব।
সোমবার সকালে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র্যা ব-৩।
র্যা ব সদর দপ্তরের উপ পরিচালক (গণমাধ্যম) মাকসুদ আলম জানান, র্যা ব-৩ এর একটি দল সোমবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লার নিশ্চিন্তপুরের টিপরা বাজার এলাকার এক বাসা থেকে মনিরকে গ্রেপ্তার করে।
গত ১৫ এপ্রিল রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় একটি দোতলা টিনশেড ঘর দেবে যায়। দুর্ঘটনার পর সেখান থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই ঘরের মালিক ঢাকা দক্ষিণ যুবলীগ নেতা মনিরুজ্জামানকে আসামি করে মামলা করে পুলিশ। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: