অপরাধ

অভিজিৎ হত্যাকাণ্ড: আল কায়েদার ভিডিও পোস্টটি পর্যালোচনা হচ্ছে

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

অভিজিৎ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দেয়া আল কায়েদার ভিডিও পোস্টটি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।

তবে এখন পর্যন্ত তদন্তে শুধু আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততারই প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মনিরুল বলেন, বাংলাদেশে আল কায়েদার কোনো প্রকার কর্মকাণ্ডের প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আনসারুল্লাহ বাংলা টিম আল-কায়েদার আদর্শ অনুসরণ ও অনুকরণ করে।

এজন্য তাদের সব ধরণের তৎপরতাই গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে— এ পর্যন্ত অভিজিৎ হত্যাকাণ্ডে সম্পৃক্ত আনসারুল্লাহ বাংলা টিমের ৫ জনের বেশি সন্দেহভাজকে চিহ্নিত করা হয়েছে বলে জানান মনিরুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ