নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে সিটি করপোরেশনের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার এ বিষয়ে সাংবাদিকদের জানানো হয়। প্রজ্ঞাপনটি গত বৃহস্পতিবার সই করা করেন জ্যেষ্ঠ সহকারি সচিব জসীম উদ্দিন হায়দার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন আইন-২০০৯ এর ১৩ ধারা অনুযায়ি নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
নূর হোসেন খুনের ঘটনার পর ভারতে পালিয়ে যান। পরে সেখানকার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে ওই দেশের আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: