অপরাধ

থামছে না দালাল দৌরাত্ম, প্রলোভনে জীবন বিপন্ন

দালাল চক্র
দালাল চক্র

কমছে না দালালচক্রের দৌরাত্ম— মানবপাচারকারী এ চক্রের প্রলোভনে কেউ বিক্রি করে দিচ্ছেন জমিজমা আবার কেউবা তুলে দিচ্ছেন জীবনের সব সঞ্চয়।

ফিরছেন খালি হাতে কিংবা লাশ হয়ে তবুও মালয়েশিয়া যাওয়ার স্বপ্নের মোহ ভাঙ্গছে না।

অবৈধ পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ফাঁদে পড়ছেন পাচারকারী চক্রের। তাদের দাবি করা মুক্তিপণ দিয়েও স্বজনদের ফিরে পাচ্ছেন না অনেক পরিবার। শোকের মাতম চলছে ওইসব পরিবারে।

ভাগ্য পরিবর্তনের আশায় সমুদ্র পথে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার হান্নান মিয়া ও মোজাম্মেল।

পৌঁছানোর আগেই থাইল্যান্ডের জঙ্গলে দালালদের হাতে জিম্মি হন তারা। তাদের অমানুষিক নির্যাতনে মারা যান হান্নান।

মোজাম্মেলকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে ২ লাখ ২০ হাজার টাকা দাবি করে দালালেরা। সন্তানকে ফিরে পেতে তাদের কথামত স্থানীয় দালাল মনিরের হাতে টাকা তুলে দেয় মোজাম্মেলের পরিবার। তারপরও তারা ফিরে পাননি মোজাম্মেলকে।

নিহত হান্নানের বাড়িতে এখন শোকের মাতম— স্ত্রীর বিলাপ থামাতে পারছে না কেউ।

একইভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন সদর উপজেলার মাদবদী গ্রামের মোমেম। স্বামী ফিরে না পেয়ে সরকারের ক্ষোভ তার।

সমুদ্র পথে দালালদের হাত থেকে বেঁচে এসেছেন আলী হোসেন ও মিঠু দাস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ