অপরাধ

ব্লগার অনন্ত হত্যাকাণ্ড: ৪ জনের বিরুদ্ধে মামলা

অনন্ত
অনন্ত

যুক্তি সম্পাদক, মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই রতেশ্বর দাস মঙ্গলবার নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করা হয়েছে।

পরির্দশক (তদন্ত) নুরুল আলমকে এ মামলার দায়িত্ব দেয়া হয়েছে। তবে মামলার পর রাতে বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমশিনার রহমত উল্লাহ দেশটিভিকে জানিয়েছেন, অনন্তের হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান চালালে কাউকে পাওয়া যায়নি।

এদিকে, হত্যাকাণ্ডের পরপরই আনসার বাংলা ৮ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, অনন্ত বিজয় দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেটে আধাবেলা হরতাল পালন করেছে গণজাগরণমঞ্চ। এ হরতালে সর্মথন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদশে ছাত্র ইউনিয়ন, জেলা সংসদ ও শাবিপ্রবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নগরনাট সিলেট, মৃত্তিকায় মহাকাল।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসা থেকে কাজে যাওয়ার পথে মৌলবাদী জঙ্গিরা কুপিয়ে হত্যা করে অনন্তকে। অভিজিৎ রায় থেকে অনন্ত বিজয়; এ সময়রে মধ্যে মাত্র ৭৬ দিনের মধ্যে খুন হলেন ৩ জন মুক্তমনা ব্লগার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ