রাজধানীর পল্লবীতে ইস্টার্ন হাউজিং এলাকার বুধবার দুপুরে বাসায় ঢুকে এক গৃহবধূ ও তার মামা শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি জিয়াউজ্জামান বলনে, দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতরা হলেন: সুইটি খাতুনের (২৪), আমিনুল ইসলাম (৪৪)।
সুইটি খাতুনের স্বামী নাম জাহিদ হোসেন। তিনি একজন ডেসকোর প্রকৌশলী আর নিহত জাহিদ তার মামা।
জাহিদের বন্ধু সুমন ঘটনাস্থল থেকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাড়ির সামনে এসে আত্মীয় পরিচয় দিয়ে ভেতরে ঢোকে।
সুইটি দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। মামা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানান সুমন।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, ওই বাড়াটি জাহিদের। তার মামা সেখানে বেড়াতে এসেছিলেন।
চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিল বলে জানান সুমন।