অপরাধ

ব্লগার অনন্ত হত্যাকাণ্ড: ৩টি সূত্র ধরে চলছে পুলিশের তদন্ত

অনন্ত বিজয় দাশ
অনন্ত বিজয় দাশ

যুক্তি সম্পাদক, মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যার দুই দিন পেরিয়ে গেলেও এখনও খুনীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। হত্যাকারীদের চিহ্নিত করতে ৩টি সূত্র ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবারও সিলেট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।

যুক্তি পত্রিকার সম্পাদক, মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক এবং সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা হলেও এখনও হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, অনন্ত হত্যা তদন্তে কিলিং মিশনে সিলেট অঞ্চলের যুবকের সম্পৃক্ততা, হিটলিস্ট ও আইপি এড্রেস শনাক্তকরণ- এ ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত করছে তারা। একইসঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সবকটি ইউনিট মাঠ পর্যায়ে তদন্তে নেমেছে এবং উচ্চপর্যায় থেকে তা মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো। দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। এসময় তারা অনন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় নিজ বাসা থেকে বেরিয়ে শহরের দিকে যাওয়ার সময় কয়েকজন মুখোশধারী উগ্রপন্থী কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ওইদিন বিকালে টুইটারে বার্তা দেয় ‘আনসার বাংলা ৮’ নামে একটি জঙ্গি সংগঠন।

পরে সন্ধ্যায় টুইটেই আরেকটি বার্তায়, ‘আল কায়েদা ইন ইনডিয়ান সাবকন্টিনেন্ট’ সিলেটে অনন্ত বিজয় হত্যার দায়িত্ব স্বীকার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ