জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীতে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রহমান চঞ্চল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মিরপুর বঙ্গবন্ধু কলেজের ছাত্র ছিলেন চঞ্চল।
সকাল ১১টার দিকে উত্তর কালশী এলাকার এ সংঘর্ষে আহত হয়েছেন আরও তিন জন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাজীব (২৮),শাহীন (৩০) এবং মো. আলী (৩২)।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল জানান, জমি নিয়ে সংঘর্ষের চার জন আহত হন। তাদের মধ্যে চঞ্চল মারা গেছেন।
এ ঘটনায় নিহত চঞ্চলের ভাগ্নে জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে মামলা করেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক আহতদের হাসপাতালে ভর্তির কথা নিশ্চিত করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: