অপরাধ

সালাহউদ্দিন কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশ

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ

ভারতে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে হাসপাতালে আরো কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশ।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি শুক্রবার দুইদফা সালাহউদ্দীনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান, সালাহউদ্দিন জানিয়েছেন, তার হার্ট এবং কিডনির সমস্যা হচ্ছে।

তিনি দীর্ঘ দিন ধরেই সিঙ্গাপুরে হৃদরোগের চিকিৎসা করান, শিলং হাসপাতালে সব আধুনিক ব্যবস্থা না থাকায় তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না বলে জানান তিনি।

এদিকে, ভিসা জটিলতায় বিএনপির এ নেতার স্ত্রী এখনো শিলং পৌঁছাননি। তিনি সেখানে পৌঁছানোর পর সালাহউদ্দিনের মুক্তির ব্যাপারে আইনি প্রক্রিয়া কীভাবে মোকাবেলা করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।

এরইমধ্যে নিজের দুই আইনজীবীর সঙ্গে কথা বলেছেন সালাহউদ্দিন বলে জানা গেছে।

ভারতের মেঘালয়ে শিলং সিভিল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কী করে শিলং গেলেন-এই রহস্যের কুল কিনারা করতে এরইমধ্যে তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশ।

আপস.

শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি দুইদফা সালাহউদ্দীনের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন। এরপর তিনি সাংবাদিকদের জানান, সালাহউদ্দীন জানিয়েছেন, তিনি হার্ট এবং কিডনির সমস্যায় ভুগছেন। তিনি দীর্ঘ দিন ধরেই সিঙ্গাপুরে হৃদরোগের চিকিৎসা করান, শিলং হাসপাতালে তার চিকিৎসার আধুনিক সুবিধা নেই।

ভিসা জটিলতার জন্য বিএনপির নেতা সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ এখনো শিলং না যেতে পারায় চিকিৎসার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হবে এখনো জানা যায়নি।

তাকে ভারতের বাইরে অন্য কোনো দেশে চিকিৎসা করানোর জন্য আবেদন করা হবে কি না পরে জানানো হবে বলে জানান জনি।

এদিকে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে ইতোমধ্যে মামলা হয়েছে। শনি -রবি দুইদিন সরকারি ছুটি হওয়ায় আগামী সপ্তাহে তাকে আদালতে তোলা হতে পারে।

আদালতের সিনিয়র আইনজীবীরা জানিয়েছেন, এ মামলায় দোষী সাব্যস্ত হলে সালাহউদ্দীনের ৩ থেকে ৬ মাসের জেল হতে পারে। এরইমধ্যে নিজের দুই আইনজীবীর সঙ্গে কথা বলেছেন সালাহউদ্দিন আহমেদ।

তার শারিরীক অবস্থার ব্যাপারে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরই তার ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লাগতে পারে তাই শিগগিরই ছাড়া পাচ্ছেন না সালাহউদ্দিন আহমেদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ