অপরাধ

ব্লগার হত্যা: ধারণা ‘আনসার উল্লাহ বাংলা টিম’ জড়িত

আনসার উল্লাহ বাংলা টিম
আনসার উল্লাহ বাংলা টিম

অভিজিত ও দুই ব্লগার হত্যার পেছনেই জঙ্গি সংগঠন ‘আনসার উল্লাহ বাংলা টিম’ জড়িত বলে ধারণা করছে পুলিশ। উগ্রপন্থি এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সংগঠনটি দেশের সবগুলো জঙ্গি সংগঠনেরই মুখপাত্র হিসেবে কাজ করছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, আল কায়েদার সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা রয়েছে। টার্গেট করে, পরিকল্পিতভাবে তারা তালিকাভুক্ত ব্যক্তিদের হত্যা করে বলে জানানো হযেছে।

আড়াই মাসের মধ্যে উগ্রপন্থীদের হত্যা শিকার হলেন বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত রায় এবং ব্লগার ওয়াসিকুর রহমান ও অনন্ত বিজয়। অভিজিত হত্যার ঘটনার পরপরই ‘আনসার বাংলা-সাত’ এ হত্যার দায় স্বীকার করে।

পরে অভিজিত হত্যার প্রায় দুই মাসের মাথায় হত্যার দায় স্বীকার করে ভারতের উপমহাদেশীয় আল কায়দা শাখা।

সিলেটের ব্লগার অনন্ত বিজয় হত্যার পরও প্রথমে ‘আনসার বাংলা-৮’ ও পরে ‘আল কায়েদা’ দায় স্বীকার করে টুইটারে বার্তা দেয়।

এ ৩টি হত্যার পেছনেই আনসার উল্লাহ বাংলা টিমের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ।

ধারনা করা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার হয়ে তারা কাজ করছে। টার্গেট অনুযায়ী তালিকা করে হত্যার পরিকল্পনা করে এ জঙ্গি সংগঠনটি।

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামও তাদের তালিকায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ