অপরাধ

নারী লাঞ্ছনাকারী শনাক্ত, ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

বর্ষবরণে  হামলাকারী শনাক্ত
বর্ষবরণে হামলাকারী শনাক্ত
বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আট নারী লাঞ্ছনাকারীকে শনাক্ত করা হয়েছে— তাদের ধরিয়ে দিলে প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। রোববার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শহীদুল হক বলেন, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা লাঞ্ছনাকারীর ছবি গণমাধ্যমে দেয়া হবে। এ সময় রেজিস্ট্রেশন নম্বর বিহীন মোটরসাইকেল ধরতে আগামী ৩ জুন থেকে অভিযান চালাবে পুলিশ— রেজিস্ট্রেশন নম্বর বিহীন মোটরসাইকেল মালিকদের এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘আজ থেকে ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর ৩ জুন থেকে পুলিশ রেজিস্ট্রেশনহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করবে।’ গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের ওপর চড়াও হয়। তাতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন। ছাত্র ইউনিয়নের নেতা লিটন অভিযোগ করেন, ওইসময় চার নিপীড়ককে ধরে এসআই আশরাফসহ দুই পুলিশ কর্মকর্তার কাছে দেয়া হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়লেও গত একমাসে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ