যুক্তি পত্রিকার সম্পাদক ও বিজ্ঞানমনস্ক লেখক অন্তত বিজয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট গণজাগরণমঞ্চ। সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হাজির হয় গণজাগরণ মঞ্চের কর্মী সংগঠকরা।
স্মারকলিপিতে অন্তত বিজয় ছাড়া সম্প্রতি খুন হওয়া অন্যান্য ব্লগার, লেখক ও গণজাগরণমঞ্চের কর্মী হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান তারা।
এদিকে অনন্ত হত্যার বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেছে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা।
উল্লেখ্য, ১২ মে (মঙ্গলবার) সকাল ৯টার দিকে বাসা থেকে কাজে যাওয়ার পথে মৌলবাদী জঙ্গিরা কুপিয়ে হত্যা করে অনন্তকে। অভিজিৎ রায় থেকে অনন্ত বিজয়; এ সময়রে মধ্যে মাত্র ৭৬ দিনের মধ্যে খুন হলেন ৩ জন মুক্তমনা ব্লগার।