প্রায় আড়াইশ বাংলাদেশি অভিবাসীকে সেন্ট মার্টিনের দক্ষিণে মিয়ানমারের জলসীমায় একটি ট্রলারে পাচারকারীরা জিম্মি করে রেখেছে।
সোমবার সকালে সেই ট্রলার থেকে প্রাণে বেঁচে আসা ১৩ জন বাংলাদেশি এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইএমও এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মনির দেশটিভিকে জানিয়েছেন, সকালে উদ্ধার হওয়া যাত্রীদের কাছ থেকে এ তথ্য নিশ্চিত হয়েছেন তারা।
খুব দ্রুত তাদের উদ্ধার করা না হলে পাচারকারীরা তাদের মেরে ফেলতে পারে বলেও জানিয়েছেন তারা।
তাদের ভাষ্যমতে, মালয়েশিয়ায় ঢুকতে না পেরে সেন্টমার্টিনের দক্ষিণে মিয়ানমারের জলসীমায় ট্রলারটি অবস্থান করে। এ সময় ৫০ হাজার টাকা দেয়ার শর্তে তাদের কয়েকজনকে ছেড়ে দেয় পাচারকারীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: