বর্ষবরণে নারীর ওপর যৌন হয়রানির ঘটনার একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্ত প্রতিবেদনও জমা দিতে পারেনি পুলিশের গঠিত দুটি তদন্ত দল।
পুলিশের দাবি, গণমাধ্যমে নিপিড়কদের ছবি প্রকাশের পর অপরাধীরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের ধরা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অপরাধীদের ছবি ও তথ্যের সঙ্গে পুলিশের প্রকাশিত তথ্য-ছবির কোন মিল নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
পহেলা বৈশাখে বর্ষবরণ আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে নারীর ওপর যৌন হয়রানির ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সারাদেশে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দু'টি তদন্ত দল গঠন করা হয়। তবে অনেকটাই ধীরগতিতে চলছে তদন্তের কাজ। সিসিটিভি ফুটেজ থেকে নিপীড়কদের শনাক্ত করা হলেও, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
এদিকে, একমাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদনও জমা দিতে পারেনি পুলিশ।
পুরস্কারের ঘোষণা অপরাধীদের ধরিয়ে দিতে সহায়তা করতে পারে বলে মনে করছে মনিরুল ইসলাম।