অপরাধ

রাজধানী থেকে আইএসের দুই সদস্য আটক

 আটক
আটক

রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর ও মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় পৃথক অভিযানে সোমবার আইএস জঙ্গি গোষ্ঠীর দুই বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশের ১০ বিশিষ্ট জনকে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গ্রেপ্তার হওয়া আইএস জঙ্গী গোষ্ঠীর সদস্য আমিনুল ইসলাম বেগ ও সাকিব বিন কামালকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন জিহাদী বই, লিফলেট ও ল্যাপটপ।

এসময় মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমিনুল ইসলাম বেগ জামাতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির আঞ্চলিক সমন্বয়ক। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে ২০ জনকে নিয়ে একটি দল তৈরি করেছিলেন। যারা ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের পক্ষে লড়াই করতে যেতে প্রস্তুত হচ্ছিল।

এছাড়া, আমিনুল ইসলাম আইএস জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশের প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন— উল্লেখ করে ডিএমপির মুখপাত্র বলেন, ইরাক ও সিরিয়ায় যুদ্ধ শেষে বাংলাদেশেও আইএসের খেলাফত সৃষ্টির ইচ্ছার কথা পুলিশকে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা।

এদিকে, রোববার রাতে শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর পুলিশ সুপার এ কথা জানান।

তিনি বলেন, খালেদ মেহমুদ তৈরি পোশাক খাতকে অস্থীতিশীল করার চেষ্টা করছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন খবর নিজ দেশ পাকিস্তানে পাঠাতেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ