রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশের দাবি তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত উপ কমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্দেহভাজন ওই ডাকাতদের কাছে তিনটি পিস্তল, ১৩টি ককটেল, এক কেজি গানপাউডার পাওয়া গেছে। এছাড়া দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: