অপরাধ

যশোরে সোনার বারসহ ৪ জন আটক

গ্রেপ্তার
গ্রেপ্তার

যশোরের চাঁচড়া মোড় থেকে ১২৬টি স্বর্ণের বার উদ্ধারসহ চার জনকে আটক করেছে পুলিশ।

শাহীন, আবদুল্লাহ, হাবিবুর ও আনারুল নামে আটক ওই চারজন আন্তর্জাতিক চোরাকারবারী চক্রের সদস্য বলে দাবি পিবিএনের।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-আর্মস পুলিশ-এপিবিএনের একটি দল বৃহস্পতিবার সকালে যশোরের চাঁচড়া মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসে অভিযান চালায়।

এসময় বাসে তল্লাশী চালালে চার যাত্রীর কাছ থেকে ১২৬টি স্বর্ণের বার উদ্ধার করে তারা। যার ওজন প্রায় ১৮ কেজি ৩০০ গ্রাম। গ্রেপ্তার করা হয় স্বর্ণ বহনকারী ওই চার ব্যক্তিকেও।

এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ টাকার একটি চেকও উদ্ধার করেছে পুলিশ।

এপিবিএনের ব্যাটালিয়ন অধিনায়ক ও পুলিশ সুপার মো. হারুনুর রশীদ জানান, আটক চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। খুলনা বিভাগে উদ্ধার করা সবচেয়ে বড় স্বর্ণের চালান এটি। আটক চোরাকারবারিরা স্বর্ণের চালানটি ঢাকার শ্যামলী থেকে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিল। পরে সেগুলো ভারতে পাচারের কথা ছিল বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ