রাজধানীতে এক সপ্তাহের মাথায় মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি সংগঠন ইসলামিক স্টেটের-আইএসের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের উপ-কমিশনার শেখ নাজমুল আলম। শনিবার রাতে বারিধারা ডিওএইচএস থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর আরেক সদস্যকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে ডিএমপির গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওই ব্যক্তি বাংলাদেশে আইএসআইএসের সহ-সমন্বয়ক হিসেবে কাজ করছিল— একই সঙ্গে আন্তজার্তিক জঙ্গি সংগঠনটির আদলে ‘জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহ’ নামে একটি সংগঠনের ব্যানারে দেশে জঙ্গি সংগ্রহের কাজ করছিল বলেও জানান পুলিশের উপ-কমিশনার।
গত ২৪ মে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর ও মোহাম্মদপুরের লালমাটিয়ায় পৃথক অভিযানে আইএস জঙ্গি গোষ্ঠীর দুই বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা ছিল তার— উল্লেখ করে নাজমুল আলম বলেন, ইন্টারনেট ভিত্তিক প্রচারণার মাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করার কাজ করতেন বলেও স্বীকার করেন তিনি।
গ্রেপ্তারের সময় বিপুল পরিমান জিহাদি বই, জঙ্গিবাদে উদ্বুদ্ধকারী ফুটেজ, পাসপোর্ট, হার্ডডিক্স ও সিডি উদ্ধার করেছে পুলিশ।