কক্সবাজার এবং কিশোরগঞ্জ থেকে ২ মানব পাচারকারীকে বুধবার আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন পরিষদের সদস্য মানব ও ইয়াবা পাচারের চিহ্নিত পলাতক আসামি একরামুল হককে আটক করে পুলিশ।
তার সকালে বাড়ি ফেরার পর গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম আবদুল্লাহপুর গ্রাম থেকে জামাল উদ্দীন নামে আরেক মানব পাচারকারী দলের সদস্যকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: