অপরাধ

কক্সবাজারে ৭ মানবপাচারকারী গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

কক্সবাজারে মানবপাচারকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার উখিয়া ও টেকনাফ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শাহপরীর দ্বীপের কোনাপাড়া থেকে ইউনুস নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সে ২০০৪ সালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী দুই’শ যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা হত্যা মামলার চার নম্বর আসামি।

এছাড়া টেকনাফের সাবরাং থেকে মোঃ আমিন, সাদ্দাম হোসেন, মোঃ হাসান ও সৈয়দ আলম নামে মানবপারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই পুলিশের তালিকাভূক্ত মানবপাচারকারী।

এছাড়া উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে ইউনুস এবং জালিয়াপালং থেকে সেলিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ