রাজধানীর শেরে-ই-বাংলা নগর থেকে ৪০ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ চক্রের ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে আটক করা হয় তাদের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখায়েরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও ৪০ লাখ জাল টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: