অপরাধ

হুমকি সংবলিত চিঠি গোয়েন্দারা খতিয়ে দেখছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা-১৩'র ২৫ বিশিষ্টজনকে হত্যার হুমকি সংবলিত চিঠির বিষয়টি গোয়েন্দারা খতিয়ে দেখছে— শিগগিরই দায়ীদের সনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়ে তিনি বলেন, যারা হুমকির সম্মুখীন হয়েছেন, তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে।

বেশ কিছুদিন থেকেই সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী নাগরিকদের হত্যার হুমকি সংবলিত চিঠি দিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি। সবশেষ মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক জাফর ইকবাল এবং সাংবাদিকসহ ২৫ জনের নাম উল্লেখ করে এ সংক্রান্ত চিঠি দেয় আনসারুল্লাহ বাংলা টিম-১৩।

এর আগেও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আরো অনেকের নামে এরকম চিঠিতে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। ব্লগার রাজীব হায়দার, ব্লগার ওয়াশিকুর, বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়, ব্লগার অনন্ত বিজয়কে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ও স্বীকার করেছে এ জঙ্গি সংগঠনটি।

এরপর এ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধের প্রস্তাব করে পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে এ বছরের ২৫ মে প্রজ্ঞাপন জারি করে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

নিষিদ্ধের পরও যে থেমে নেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির কার্যক্রম-এধরনের হুমকি তারই আভাস দিচ্ছে।

এ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে। শিগগিরই দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

হুমকির তালিকায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা বিধানে সরকার সচেষ্ট বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ