নারী পুলিশ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পুলিশের এএসআই কলিমুর রহমানকে বৃহস্পতিবার ৩ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
দুপুরে ঢাকা মহানগর হাকিম মেহের নিগারের আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আর জামিন চেয়ে আবেদন করেন কলিমুরের আইনজীবীরা। এসময় দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে দিয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০ জুন খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি বাসায় তুরাগ থানায় কর্মরত এক নারী কনস্টেবলকে ধর্ষণ করে কলিমুর ও তার বন্ধুরা। কলিমুর পুলিশের স্পেশাল সিকিউরিটি এ্যান্ড প্রটেকশান ব্যাটালিয়নেরস সদস্য।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: