অপরাধ

ঢাবির ল্যাব সহকারীসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার
গ্রেপ্তার

জঙ্গি সংগঠনকে রাসায়নিক দ্রব্য সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারীসহ ৩ কেমিক্যাল ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বলে জানালেন ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার রাসায়নিক দ্রব্য দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা তৈরি সম্ভব— উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন,, যা দিয়ে স্থাপনা ধংসসহ বহু মানুষ এক সঙ্গে হত্যা করা যাবে। গ্রেপ্তারকৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর আদর্শগত মিল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিএমপি মুখপাত্র আরো বলেন, জঙ্গিদের কাছে টিকাটুলির তিনটি দোকান কেমিক্যাল বিক্রি করছে এমন সুনির্দিষ্ট তথ্য থাকায় দোকানদারদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এসিস্ট্যান্ট বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও বাইরে থেকে বিস্ফোরক তৈরির কেমিক্যাল কিনে তা জঙ্গিদের সরবরাহ করতেন বলে জানান তিনি।

এছাড়া, পৃথক আরো দুটি অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রসিং ও শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া ডিবি পুলিশ চক্রের প্রধান ও ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। এরা কিছুদিন আগে জামিনে বেরিয়ে আবারো ছিনতাই করার জন্য একত্রিত হচ্ছিলো বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ