অপরাধ

রনির গুলিতেই দুই জনের মৃত্যু, নিশ্চিত পুলিশ

 পুলিশ
পুলিশ

রাজধানীর ইস্কাটনে সাংসদ পুত্র বখতিয়ার আলম রনির লাইসেন্সকৃত অস্ত্রের গুলিতেই দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম। শুক্রবার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর ইস্কাটনে সাংসদ পুত্র বখতিয়ার আলম রনির এলোপাথারি গুলিতে আহত হয় রিকশা চালক আব্দুল হাকিম ও জনকণ্ঠ পত্রিকার অটোরিকশা চালক ইয়াকুব আলী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

তিনি আরো বলেন, মামলার তদন্ত প্রায় শেষ, ব্যলেস্টিক রিপোর্ট পৌঁছেছে গোয়েন্দাদের হাতে। এখন নিশ্চিত, রনির অস্ত্র থেকেই গুলি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় অজ্ঞাতপরিচয়ে কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম। এরপর স্বপ্রনোদিত হয়ে ছায়া তদন্ত করতে থাকে গোয়েন্দা পুলিশ।

তথ্য প্রযুক্তির সাহায্য ও সিসি টিভির ফুটেজ দেখ তারা নিশ্চিত হয় গাড়িটির বিষয়ে। পরে আরো কিছু তথ্য নিয়ে এ ঘটনায় রনিকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।

বখতিয়ার আলম রনি'র পর গ্রেপ্তার করা হয় তার গাড়িচালক ইমরান ফকিরকে। ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় গড়িচারক। এ ছাড়াও স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছেন রনির দুই বন্ধু কামাল মাহমুদ ও টাইগার কামাল।

তদন্তের বিভিন্ন প্রমাণ ও সাক্ষীদের সাক্ষে গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত ছিলেন রনির গুলিতেই নিহত হয়েছে দুইজন। তারপরও নিশ্চিত হতে পরীক্ষা করা হয় গুলি ও রনির অস্ত্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ