মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আলবদর কমান্ডার আলী আহসান মোহম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করেছেন তার আইনজীবীরা।
শনিবার সকাল ১১টার দিকে তার ৫ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাত করেন।
এ সময় আইনজীবী শিশির মনির বলেন, জামাতের এ নেতা রিভিউ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রতিনিধি দলে রয়েছেন মসিউল আলম, কামাল উদ্দিন, নাজিবুর রহমান ও মতিউর রহমান আকন্দ।
আইন অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ করতে হবে মুজাহিদকে বলে জানান তিনি।
এর আগে শিশির মনির জানান, এসব আইনী বিষয়ে আলোচনা করতেই মুজাহিদের সঙ্গে আইনজীবীরা সাক্ষাত করবেন।
গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এ অভিযোগে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
মুজাহিদের পরিবার ও জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করা হবে।