অপরাধ

প্রায় ৭ লাখ ইয়াবাসহ এসবির এএসআই র‌্যাবের হাতে আটক

ইয়াবা
ইয়াবা

ফেনী সদর উপজেলার লালপুর থেকে ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার সকালে র‌্যাব ৭-এর সহকারি পরিচালক সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইয়াবাসহ আটককৃত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (৩৫)— তিনি ঢাকায় এসবির এএসআই হিসেবে কর্মরত, তার বাড়ি কুমিল্লায়।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাহফুজুর রহমানকে আটক করা হয় বলে জানান তিনি।

এ সময় তার ব্যক্তিগত গাড়ি ও গাড়িচালক আলী জাবেদকেও (২৯) আটক করা হয়েছে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

র‌্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এএসআই মাহফুজ ঢাকা যাচ্ছিলেন, ফেনীতে একটি শিশুকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার গাড়িটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৭ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়াও মাহফুজের গাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা, চারটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড ও ইয়াবা ব্যবসার হিসাবসংবলিত তিনটি নোটবুক জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ