অপরাধ

প্রায় এক হাজার পাসপোর্টসহ ৪ মানবপাচারকারী আটক

আটক
আটক

রাজধানীর মতিঝিল থেকে একহাজার পাসপোর্টসহ ৪ মানবপাচারকারীকে সোমবার রাতে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশের বিশেষ সুপার সিআইডি ঢাকা দক্ষিণ আব্দুল কাহহার আকন্দ।

মানবপাচারকারী হলো: মহিদুল ইসলাম, মো. হিম্মত আলী, মো. রাসেল ও মো. উজ্জল খান।

আব্দুল কাহহার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মতিঝিলের শাপলা ভবনের ৮ম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাল পাসপোর্ট, ভিসা ও বিভিন্ন দূতাবাসের জাল সিল পাওয়া গেছে।

এ সময় অবৈধভাবে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে নওগাঁ ও জয়পুরহাট থেকে আসা ৪ জনকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ৪ জনসহ ৭ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ