অপরাধ

ইফতারের আড়ালে হোটেল-রেস্টুরেন্টগুলোতে অস্বাস্থ্যকর খাবারের পসরা

ইফতার
ইফতার

রাজধানীর হোটেল-রেস্টুরেন্টগুলোতে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবারের ছড়াছড়ি— ইফতারের আইটেমে মেশানো হচ্ছে নানা ভেজাল ও খাওয়ানো হচ্ছে মরা মুরগির মাংস।

বড় বড় সুপারশপ ও মিষ্টি তৈরির প্রতিষ্ঠানগুলোতেও দেখা গেছে অস্বাস্থ্যকর পরিবেশ।

মঙ্গলবার রাজধানীর গুলশানে ভেজালবিরোধী অভিযানে বেরিয়ে আসে এসব চিত্র।

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয় দোষীদের।

অলিভ গার্ডেন এটি রাজধানীর গুলশানের ৩৫ নম্বর সড়কের একটি চাইনিজ রেস্টুরেন্ট। রমযান মাস উপলক্ষে এখানে তৈরি করা হয় বাহারি ইফতার সামগ্রী। কিন্তু কি দিয়ে আর কি পরিবেশে তৈরি করা হয় এসব ইফতার সামগ্রী- তার নেই কোনো ঠিকঠিকানা।

রাজধানীর গুলশানে পুলিশের ভেজালবিরোধী অভিযানে দেখা গেছে খাবার তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে।

ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্টটিকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পঁচা মাছ-মাংস আর মেয়াদোত্তীর্ণ খাবার দেখা গেছে, রাজধানীর নামিদামি চেইন সুপার শপ স্বপ্ন, মিষ্টি তৈরি প্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটস, ফাস্টফুড প্রতিষ্ঠান বিএফসিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে। ধার্য করা হয় বিভিন্ন অংকের জরিমানা ও দেয়া হয় কারাদণ্ড।

এদিকে, রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বেশ কয়েকটি সেমাই কারাখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি কারখানা সিলগালাসহ চার লাখ টাকা জরিমানা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ