অপরাধ

ফরিদপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ডাকাত নিহত

ফরিদপুর
ফরিদপুর

ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুরে বুধবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, বদরপুর এলাকায় রাত ১০টার দিকে বেশকিছু ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এ খবর জানতে পেরে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলেন। এসময় ডাকাতদের ধাওয়া করলে কয়েক ডাকাত পালিয়ে গেলেও ধরা পড়ে তিন জন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তিন জনকে বেদম গণপিটুনী দেয়। গণপিটুনীতে মারাত্ব ভাবে আহত হন তিন জন। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়।

গত কয়েক দিন ধরে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারাবির নামাজের সময় কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক একেএম সিরাজুল ইসলাম জানিয়েছেন গণপিটুনিতেই তাদের মৃত্যু হয়েছে।

গণপিটুনীতে নিহত তিন জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশের ঊধ্বর্তন কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ