অপরাধ

রাজধানীতে অস্ত্রসহ নতুন জঙ্গি সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

 ডিএমপিতে সংবাদ সম্মেলন
ডিএমপিতে সংবাদ সম্মেলন

রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যসহ নতুন একটি জঙ্গি সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের- ডিএমপির গণমাধ্যমে শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, সিরিয়া ও আফগানিস্তানে জঙ্গি পাঠানোর উদ্দেশ্য নতুন এ জঙ্গি সংগঠনটি তৈরির চেষ্টা চলছিল।

দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি ও লুটপাটের মাধ্যমে সংগ্রহ করা অর্থ দিয়ে সংগঠনটি চালাচ্ছিল আটককৃতরা বলে জানান তিনি।

তাদের মধ্যে একজনের নাম আব্দুল্লাহ, অন্যজন তমাল। 'বাংলাদেশ জঙ্গি গ্রুপ' নামে নতুন একটি সশস্ত্র জঙ্গি সংগঠন গড়ার চেষ্টা করছিল তারা বলেও জানান ডিএমপির এ মুখপাত্র।

তিনি বলেন, গতকাল -বুধবার আটকের সময় তাদের কাছ থেকে ৩টি পিস্তল, ১৬টি গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ