এক কোটিরও বেশি টাকার জালনোট, জালটাকা তৈরির মেশিন ও সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব। গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোরে রাজধানীর বনশ্রী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যা ব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুক্তি মাহমুদ, রমজানে লেনদেন বেড়ে যাওয়ায় জালটাকা তৈরির চক্রগুলো সক্রিয় হয়ে ওঠেছে—এ ধরনের আরো বেশ কয়েকটি চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকা থেকে জালটাকা তৈরি চক্রের ৫ সদস্যসহ ১ কোটি ৪ লাখ ৮০ হাজার জালটাকার নোট, মেশিন ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: