অপরাধ

পাবনা ও জয়পুরহাটে অস্ত্রসহ আটক ২

আটক
আটক

পাবনা ও জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ সোমবার দুইজনকে আটক করেছে পুলিশ।

পাবনা সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ মুরাদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে পাবনা শহরের বেনিয়াপট্টি এলাকা থেকে তাকে গ্রপ্তার করা হয়। মুরাদ পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার ইকবাল হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, অস্ত্রসহ এক সন্ত্রাসী শহরের বেনিয়াপট্টি এলাকার এক বাসায় অবস্থান করছে- এ সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, গত ১০ জুন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় ডাকাতি হয়। ডাকাতরা নগদ ১৫ লাখ টাকাসহ ৬০ ভরি স্বর্ণ নিয়ে যায়। ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা আরিফুর রহমান টিংকুর প্রধান সহযোগী মুরাদ।

এদিকে, জয়পুরহাট পাগলা দেওয়ান সীমান্ত এলাকা থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ এক নারী অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, সোমবার সকালে ওই সীমান্ত এলাকার রূপনারয়নপুর গ্রামে সুরাইয়া খাতুন এর বাড়িতে অস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় দেশে তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ সুরাইয়া খাতুনকে হাতেনাতে আটক করে বিজিবি।

আটক সুরাইয়া খাতুন একই এলাকার জাহাঙ্গীর হোসেনর স্ত্রী। সে দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ