রাজধানীর রামপুরার কস্তুরি, বনফুল ও খিলগাঁওয়ের আল মদিনা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও কারাদণ্ড দিয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর রামপুরা এলাকায় ভেজালবিরোধী অভিযানে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এসময় বেশ কয়েকটি নামি-দামি প্রতিষ্ঠানে অভিযান চালায়।
এসময় ৬টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা ছাড়াও আনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এ সময় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান বলেন, আইন প্রয়োগ অব্যাহত থাকলেও আগামীতে প্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন হবে।
এ সময় খিলগাঁও এলাকায় দেখা যায় হোটেলে খেতে আসা লোকজনের হাত ধোয়ার বেসিনের পানি আলাদা লাইনে নিয়ে তা দিয়ে পরিস্কার করা হচ্ছে থালা-গ্লাসসহ অন্যান্য জিনিসপত্র।
হোটেল, কনফেকশনারি এবং ফাস্টফুডে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার।
প্রতিষ্ঠানগুলোর ভেতরে পাওয়া যায় পোড়া তেল, পচা মুরগির মাংস ও বেশ কয়েকদিনের পুরোনো খাবার।
এছাড়া, নোংরা পরিবেশ তো রয়েছেই— এসব বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি প্রতিষ্ঠানের মালিকরা।