আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখার দুই শীর্ষ নেতাসহ ১২ জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম এ কথা জানান।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের বই জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে প্রধান সমন্বয়করী মওলানা মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা মুফতি জাফর আমিন রয়েছেন। তারা বাংলাদেশে দক্ষিণ এশিয়াভিত্তিক আল কায়দার কার্যক্রম চালিয়ে আসছিল।
তারা আরো জানায়, আটকদের মধ্যে মাওলানা মঈনুল ইসলাম বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক।
এক সময় তিনি হরকাতুল জিহাদের সঙ্গে জড়িত ছিলেন— আর আটক মাওলানা জাফর আমিন বাংলাদেশ শাখার একজন উপদেষ্টা।