চট্টগ্রাম বন্দর দিয়ে ভোজ্য তেলের সঙ্গে কোকেন পাচারের ঘটনায় গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়।
এসময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আবেদন আমলে নিয়ে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মঙ্গলবার ঢাকা থেকে এ ৩ জনকে আটক করা হয়।
এর আগে, গ্রেপ্তার হওয়া গোলাম মোস্তফা সোহেলকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। কোকেন সন্দেহে গত ৬ জুন রাতে কন্টেইনার বন্দরে সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ৮ জুন এটি খুলে পরীক্ষার পর কোকেনের সন্ধান না পেলেও, পরে ঢাকায় উন্নত ল্যাবে পরীক্ষায় ভোজ্য তেলে কোকেন সনাক্ত করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: