পঁচা-বাসি, পোকামাকড়যুক্ত, অস্বাস্থ্যকর খাবার রান্না ও পরিবেশিত হচ্ছে রাজধানীর বেইলি রোডের অভিজাত খাবারের দোকানগুলোতে।
শুক্রবার র্যা বের ভ্রাম্যমাণ আদালত বেইলি রোডের ৩টি খাবারের দোকানকে মোট ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে এমন অপকর্মে জড়িত প্রত্যেককেই আইনের আওতার আনার হুঁশিয়ারি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীবাসীর রসনাবিলাসের অন্যতম পছন্দের জায়গা বেইলিরোড। ছোট-বড়, নামি-বেনামি নানা অনেক খাবারের দোকানে প্রায় সবসময়ই ভিড় লেগে থাকে। রমজানে এখানকার ইফতার পসরাও থাকে জমজমাট।
তবে এসব খাবারের মান নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে র্যারবের ভ্রাম্যমাণ আদালত শুক্রবার অভিযান চালায় একটি অভিজাত ইফতারের দোকানে।
খাবারের মানে তুলনামূলক কম অসঙ্গতি পেলেও শাস্তির আওতা থেকে ছাড় পায়নি দোকানটি।
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় দু'টি চাইনিজ রেস্তোরাঁতেও। সেখানকার রান্নাঘর ও গুদামে গিয়ে পঁচা-বাসি, পোকামাকড়যুক্ত, মেয়াদোত্তীর্ণ অস্বাস্থ্যকর খাবার দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।