অপরাধ

নিখোঁজ ব্রিটিশ ১২ সদস্যের পরিবার আইএস যোগ

নিখোঁজ ব্রিটিশ ১২ সদস্যের পরিবার
নিখোঁজ ব্রিটিশ ১২ সদস্যের পরিবার

বাংলাদেশ থেকে দেশে ফিরে যাওয়ার সময় নিখোঁজ ব্রিটিশ ১২ সদস্যের পরিবারটি আইএস যোগ দিয়েছে বলে জঙ্গি এ সংগঠনটির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। পাশাপাশি পরিবারটিকে অপহরণ করে আইএসে যোগ দিতে বাধ্য করার অভিযোগও এক বিবৃতিতে অস্বীকার করেছে আইএস।

১২ সদস্যের পরিবারটি বাংলাদেশে বেড়ানো শেষে তুরস্ক হয়ে যুক্তরাজ্যে ফিরে আসার কথা থাকলেও এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

গত ১০ এপ্রিল বাংলাদেশে বেড়াতে আসে বাংলাদেশি বংশোদ্ভূত ১২ সদস্যের ব্রিটিশ এ পরিবারটি। তুরস্ক হয়ে তাদের যুক্তরাজ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় পরিবারটি।

অবশেষে প্রায় দেড় মাস পর, পরিবারটি আই.এস'এ যোগ দিয়েছে বলে জঙ্গি এ সংগঠনটি এক সদস্যের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে আইএসের পক্ষ থেকে তাদের অপহরনের অভিযোগও অস্ভীকার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ এ পরিবারের ২১ বছর বয়সী রাজিয়া খানুম নিষিদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন আল মোহাজিরুনের সদস্য।

এর আগে যুক্তরাজ্যের ব্রেডফোর্ড থেকে তিন নারী তাদের নয় সন্তান নিয়ে সিরিয়া হয়ে আইএসে যোগ দেয়। গত বছর থেকে ইরাক ও সিরিয়ায় বিভিন্ন নিজেদের দখলে নিয়ে জঙ্গি সংগঠন আইএস সদস্যরা নৃশংসতা, অপহরণ, শিরচ্ছেদ ও গণহত্যার মতো বর্বরতা চালিয়ে আসছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ