ব্লগার-লেখক অভিজিৎ রায়কে আনসারুল্লাহ বাংলা টিম হত্যা করেছে বলে নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বলে জানিয়েছেন ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম। এ ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার ডিএমডির মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডে মূল অপারেশনে অংশ নেয়া ৭ জনকে চিহ্নত করা হয়েছে। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে টিএসসি মোড়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়। হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী, ব্লগার রাফিদা আহমেদ বন্যা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: