রাজধানীর আদাবরে ২৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
বৃহস্পতিবার রাতে র্যাবের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম ঘটনা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় অভিযান চালায় তারা। এ সময় জাল টাকা তৈরি চক্রের ২ সদস্যকে আটক করে র্যাব। এছাড়া ২৫ লাখ টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামও জব্দ করা হয়।
শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: