অপরাধ

রাজন হত্যার আসামি মুহিত ৫ দিনের রিমান্ডে

শিশু হত্যা
শিশু হত্যা

সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার অন্যতম আসামি মুহিত আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার সকালে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন এ আদেশ দিয়েছেন।

এদিকে, রোববার মুহিতকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

জানা গেছে, আসামিদের গ্রেপ্তারে মহানগর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এদের মধ্যে মধ্যপ্রাচ্য প্রবাসী কামরুল ইসলাম যাতে পালিয়ে যেতে না পারে সে ব্যপারে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিহত শিশু রাজনের বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী হত্যাকারীদের ধরতে প্রশাসনকে ১২ ঘণ্টা সময় বেধে দিয়েছে।

গত বুধবার চোর সন্দেহে রাজনকে পিটিয়ে হত্যা করে ঘটনাটির ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিকৃত উল্লাস করে হত্যাকারীরা। পরে মৃতদেহ গুম করতে গেলে এলাকাবাসীর সহযোগিতায় মুহিত আলম নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ