অপরাধ

কোম্পানীগঞ্জে হিজড়া লাকিকে হত্যার ঘটনায় আটক এক

হিজড়া লাকি হত্যা, আটক এক
হিজড়া লাকি হত্যা, আটক এক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হিজড়া লাকি আক্তার জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার ঘটনায় এক দোকানীকে আটক করেছে পুলিশ।

লাকির নিহত হওয়ার কথা উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাস্টার নামে স্থানীয় এক দোকানীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, এক মাস আগে নতুন বাজার এলাকায় একটি বিয়ে বাড়িতে নাচগান করতে যান কিছু হিজড়া। এরপর পারিশ্রমিকের টাকা নিয়ে ওই বাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। শনিবার ওই এলাকায় ঈদ উপলক্ষ্যে টাকা তুলতে গেলে হিজড়াদের দুইজনকে পিটিয়ে আহত করে স্থানীয় একদল বখাটে।

এরপর রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদে ওই ঘটনার বিচার দিয়ে ফেরার পথে আবারো হামলার শিকার হন তারা।

পরে গুরুতর আহত লাকি আক্তার জাহাঙ্গীরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ