রাজধানী ঢাকার তালতলা ও রংপুর সদরে সন্ত্রাসীদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বুধবার ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন।
রাজধানীর তালতলায় আগারগাঁও সঙ্গীত কলেজের পাশে র্যাব-২ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত ২৫ বছর বয়সী একজন যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার এস আই মাকা রিয়াজ দাশ বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও গ্যাবাডিন প্যান্ট।
এদিকে, রংপুরে সন্ত্রাসীদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। রাত সাড়ে ৩টার দিকে নগরীর ধাপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন : মানিক (২৫) ও সুমন (২৬)। তারা শহরের খলিফাতারী এলাকার বাসিন্দা।
রংপুর র্যাব-১৩ এর ডিএডি আতিকুর রহমান বলেন, র্যা বের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ও এলএস ইমরান সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।